বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমানে মারা গেলেন বাংলাদেশি প্রবাসী

ওমানের সোহার এলাকায় একটি রেস্টুরেন্টে এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী মো. এনাম (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (স্থানীয় সময়) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে তাঁর পরিবার জানিয়েছে।

নিহত এনাম ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ির মৃত জাগির হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পরিবারের সদস্যরা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী ও যুবদল নেতা বেলাল বিন নুর জানান, এনামের মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দেশে পাঠানো হবে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...