বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপির নারী এমপির

জাতীয় সংসদের মহিলা আসন-৪ এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, ‘ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হতে পারে না। তাদেরকে ডিম থেরাপি দিয়ে এই টাকা আদায় করতে হবে।

রেহানা আক্তার রানু বলেন, ‘ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই। তারা পৃথিবীর যেখানেই থাকুক, ফিরিয়ে এনে ডিম থেরাপি দিয়ে এই টাকা আদায় করতে হবে। এক নারী বোন আমাকে গতকাল ফোন করে বলেছেন, তিনি গত পরশু রাতে আমাদের অর্থমন্ত্রীকে স্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্নে দেখেছেন, অর্থমন্ত্রী তার টাকা ফিরিয়ে দিয়েছেন। আমার এই বোনের স্বপ্ন কি পূরণ হবে? এই স্বপ্ন কি সত্যি হবে?

ঋণ খেলাপির তালিকায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশঋণ খেলাপির তালিকায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
রেহানা আক্তার রানু আরো বলেন, ‘গত ৪ জুলাই মন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে গ্রাহকরা মানববন্ধন করেছেন এবং উনার কাছে তাদের আকুতি জানিয়েছেন। আমি খুশি হয়েছি, কারণ গ্রাহকরা জায়গা মতোই পৌঁছেছে। ৭৫ লাখ গ্রাহকের প্রাণের দাবির সাথে আমি সহমত প্রকাশ করছি। আমি জানতে চাই, ব্যাংক ডাকাতদের ডাকাতির খেসারত কেন আমানতকারীদের দিতে হবে? আমানতকারীদের কী অপরাধ?

এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি আগেই বলেছি, এটা একটি হৃদয়বিদারক ঘটনা। তবে আশ্বস্ত করতে চাই, আমানতকারীরা তাদের টাকা সুদসহ ফেরত পাবেন। যেহেতু আমরা সুদসহ টাকা ফেরত দেওয়ার কথা বলছি, তাই ‘হেয়ার কাট’ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে ব্যাংকগুলো বর্তমানে লোকসানে থাকায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন।

মন্ত্রী বলেন, ‘আমানত সুরক্ষা আইনের আওতায় সুরক্ষার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া ব্যাংক লুটেরাদের শনাক্ত করতে বিশেষ ফরেনসিক অডিট চলছে। ব্যাংক রেজুলেশন আইনের ৫৭ ধারা অনুযায়ী, দায়ী ব্যক্তিদের দেশি-বিদেশি সম্পত্তি ও তহবিল নিলাম বা বিক্রয় করে গ্রাহকের টাকা উদ্ধার করা হবে।

সোহাইল, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...