বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। যার গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। ১৯৮৭ সালের পর চীন ও তাইওয়ানে আঘাত হানতে এটি আকারে সবচেয়ে বড় টাইফুন।

চীনে বিভিন্ন উপকূলে কিছুদিন আগে আঘাত হানা টাউফুন ‘মায়সাক’-এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যে নতুন করে বড় ঝড়ের বার্তা এলো। উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি ২৯ হাজার সেনা প্রস্তুত করেছে তাইওয়ান।

তাইওয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তাইপের আশপাশের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় সর্বোচ্চ এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রায় ২৯ হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়টার্স জানিয়েছে, ২০২৪ সালের কং-রে টাইফুনের পর এটিই দেশটিতে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে। ওই টাইফুনে তিনজন নিহত হয়েছিলেন।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বর্তমানে প্রায় এক হাজার কিলোমিটার প্রশস্ত ‘বাভি’ উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে শনিবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের পূর্বাভাসকারী জেসন চ্যাং রয়টার্সকে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে এত বড় আকারের ঝড় খুবই বিরল।’ তার ভাষ্য, ১৯৮৭ সালের পর বাভিই দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে বড় আকারের টাইফুন হতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে স্থানীয় কর্মকর্তারা জানান, টাইফুন ‘মায়সাক’-এর ধ্বংসস্তূপের মধ্যে এখনো উদ্ধার অভিযান চলছে। সপ্তাহের শুরুতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলে আঘাত হানা ওই ঝড়ে অন্তত ৩৯ জন নিহত হন। এখনো অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...