বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে কবরস্থান প্লাবিত, পানির স্রোতে ভেসে উঠল তিন মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীর পানি লোকালয়ে ঢুকে প্রবল স্রোতের সৃষ্টি হলে একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে ওঠে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আলতাব আলী চৌধুরী জামে মসজিদের কবরস্থানে ঝোপঝাড়ে মরদেহ তিনটি আটকে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখা হয়।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ জানান, সাঙ্গু নদীর পানির তীব্র স্রোতে কবরস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় মরদেহগুলো ভেসে উঠেছে। পরে সেগুলো অন্য একটি কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতি বছর বন্যার সময় সাঙ্গু নদীর ভাঙন ও পানির স্রোতে এ কবরস্থান থেকে মরদেহ ভেসে যাওয়ার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীতীরে একটি টেকসই বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে বলে স্থানীয়দের দাবি

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...