বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাসে যাত্রীর ফোন ছিনতাই- চক্রের মূলহোতা আটক, উদ্ধার ১১ স্মার্টফোন

চট্টগ্রাম নগরে যাত্রীবেশে বাসে উঠে ছোরা দেখিয়ে যাত্রীদের মোবাইল ফোন ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা ও বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক রোমন শেখের ছিনতাই হওয়া মোবাইল ফোনও রয়েছে।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী থানাধীন এলাকায় যাত্রীবেশে বাসে উঠে কয়েকজন ছিনতাইকারী ছোরা দেখিয়ে রোমন শেখের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬)কে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা এবং ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি সহযোগীদের নিয়ে নিউ মার্কেট, স্টেশন রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় বাসের যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...