রাউজানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
শুক্রবার (১০ জুলাই) কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাসপাড়া, ডেপুটি বাড়ি, নইম মুন্সি বাড়ি ও বড়বাড়িপাড়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিদোয়ানুল হক, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বন্যাদুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।
ফারুক, চট্টলা২৪

