বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেটা সরকার দেখবে: অর্থ উপদেষ্টা

কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, আমরা বারে বারে বলেছি, আবশ্যকীয় জিনিসের ঘাটতি আমরা হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো। উপদেষ্টা বলেন, কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখবো।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...