সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনো হারেনি আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারো মুখোমুখি আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটিতে মাঠে নামবে তারা।

মাঠে নামার আগে পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। কারণ, দুই দলের লড়াইয়ের ৬০ বছরের ইতিহাসে আন্তর্জাতিক ফুটবলে সুইজারল্যান্ডের বিপক্ষে এখনো হারেনি আর্জেন্টিনা।

এ পর্যন্ত দুই দলের দেখা হয়েছে সাতবার। এর মাঝে পাঁচটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে এখনো জয়ের মুখ দেখেনি সুইজারল্যান্ড।

দুই দলের প্রথম সাক্ষাৎ ১৯৬৬ সালের বিশ্বকাপে। সেই ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপের দ্বৈরথ শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর প্রীতি ম্যাচে আরো দুইবার সুইসদের হারায় তারা।

১৯৮০ সালে ৫-০ এবং ১৯৮৪ সালে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে সুইজারল্যান্ড। ১৯৯০ ও ২০০৭ সালের দু’টি প্রীতি ম্যাচই ১-১ গোলে ড্র হয়।

তবে ২০১২ সালে আবারো আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। সেই ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।

দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াই অবশ্য ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন ভাগ্য গড়ে দেন লিওনেল মেসি।

অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত পাস থেকে জয়সূচক গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সেই ১-০ গোলের জয়েই কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপেও নকআউট পর্বে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। অতীতের রেকর্ড আর্জেন্টিনার পক্ষে থাকলেও বিশ্বকাপের মঞ্চে ইতিহাস নয়, শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় ৯০ মিনিটের পারফরম্যান্স।

সেই পরীক্ষাতেই এবার নামছে দুই দল। জয়ী দল উঠে যাবে সেমিফাইনালে, এগিয়ে যাবে শিরোপার দিকে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বন্দরে জুলাই পরবর্তী বদলে গেল নিয়োগের চিত্র

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম...

গবেষণা খাতে সরকার-একাডেমিয়া সহযোগিতা নিয়ে AERS-এর আলোচনা সভা

অ্যাকাডেমিক ইঞ্জিনিয়ার্স অ্যান্ড রিসার্চার্স সোসাইটি (AERS)-এর উদ্যোগে আজ চট্টগ্রামে...

বিশ্বকাপ সেমিফাইনালে হারেনি কখনও আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ইতিহাস আর্জেন্টিনার পক্ষেই...

টানা পাঁচ দিন পর ফিরল চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে...