বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। দুই দলের শক্তির পার্থক্য খুব বেশি না হলেও পরিসংখ্যান ও সম্ভাব্যতার ভিত্তিতে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন ফুটবলপ্রেমীরা।

তবে আলোচনার মাঝেই বৈজ্ঞানিক পরিসংখ্যান ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে ম্যাচের সম্ভাব্য বিজয়ী নিয়ে পূর্বাভাস দিয়েছে ক্রীড়া বিশ্বের অন্যতম জনপ্রিয় পরিসংখ্যান প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার।

হাজার হাজার ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই জয় এবং সেমিফাইনালে ওঠার সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে দেখানো হয়েছে।

অপ্টার বিশ্লেষণে বলা হয়েছে, লিওনেল মেসিদের সাম্প্রতিক নকআউট পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও অভিজ্ঞতা, আক্রমণভাগের কার্যকারিতা এবং বড় ম্যাচে চাপ সামলানোর সক্ষমতার কারণে তারা এগিয়ে রয়েছে।

তবে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, শারীরিক সক্ষমতা ও সেট-পিসে দক্ষতার জন্য সুইজারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবেও বিবেচনা করা হয়েছে।

অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার সরাসরি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের হিসাব বলছে, আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ।

অন্যদিকে, শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডের নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনা মাত্র ১৮.৭ শতাংশ।

এছাড়া, ম্যাচটি ৯০ মিনিট শেষে ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ বলে জানিয়েছে অপ্টা। অর্থাৎ, প্রায় এক-চতুর্থাংশ সম্ভাবনা রয়েছে যে নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি হবে না। সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত ৩০ মিনিটে, প্রয়োজন হলে টাইব্রেকারেও।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...