বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

টানা পাঁচ দিন পর ফিরল চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ থাকা এ রুটে রোববার (১২ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে পর্যটক এক্সপ্রেস (ট্রেন নং-৮১৬) ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত অংশের মেরামত এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে কয়েক দিনের অচলাবস্থার অবসান ঘটেছে এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

গত ৭ জুলাই টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। ফলে ওই অংশে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়।

সেদিন ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ষোলশহর–জানআলীহাট সেকশনে আটকা পড়ে। একই সময়ে ফরেস্ট গেইট এলাকায় রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ট্রেনটির যাত্রা আরও ব্যাহত হয়। প্রায় ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনটির যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।

পরদিন ৮ জুলাই বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে এ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। এরপর পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ শেষ হলে রোববার থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...