বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) বাদ আসর অনুষ্ঠিত এ জানাজায় প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য এবং সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এবং সংসদ সদস্যরা।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনের অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন এমন একজন ব্যক্তি, যার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ ছিল না। তিনি দক্ষতা, সততা ও সৌজন্যের মাধ্যমে সংসদীয় রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

জানাজা শেষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...