বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসবে। এই বিষয়ে প্রশ্ন করলে তথ্য উপদেষ্টা বলেন, তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন, তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি যদি আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ করে আসে, তাহলে আদালতে যাবেন, উনি মামলা ফেস করবেন।

তিনি বলেন, বিষয়টা নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর জবাব দিয়েছেন এবং গতকাল আমি দেখলাম আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন। উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন আমরা কিন্তু শুরু থেকেই বলছি আমরা তাকে স্বাগত জানাবো।

জাহেদ উর রহমান আরো বলেন, উনি মামলার জন্য আইসিটি-তে এখন বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন।

উপদেষ্টা আরও বলেন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টেরিমের সময়। এই আইসিটিকে একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে।

উপদেষ্টা বলেন, এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...