বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জুলাইয়ে নিহতের সংখ্যা ১৪শ’র বেশি হতে পারে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৪শ’ শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনের সময় একটি হাসপাতাল থেকে কয়েকটি মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।

আমিনুল ইসলাম বলেন, জাতিসংঘের ঘোষিত নিহতের সংখ্যার তুলনায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। প্রকৃত সংখ্যা নিরূপণে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ করছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...