চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম ধলই মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. এনাম (৩৫)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা গ্রামের আবু তাহেরের ছেলে।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এনামকে আটক করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
ফারুক, চট্টলা২৪

