বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল, ত্রাণ পেল ৩০০ পরিবার

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আফজাল রহমান। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ৩০০ পরিবারের মধ্যে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীর বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণের সময় ছাত্রদল নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিপদের সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আফজাল রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের কল্যাণে কাজ করে যাবে। ইতোমধ্যে ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজান মোল্লা, মোহাম্মদ ইসমাইল উদ্দিন ইমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ শাকিল এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন রিফাত, রকিবুল হাসান, সোহেল কাদের রানা, তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এনাম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ এরশাদ, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলিম, ইউনিয়ন কৃষকদল নেতা মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ ওয়াহেদ, মোহাম্মদ হাবিব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন কমিটির নেতা আশিস দে, সুমন দে ও প্রিয় দেসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...