শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মীরসরাইয়ে চুরি, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেল চোর

চট্টগ্রামের মীরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে পুলিশের কাছে না দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিয়েছেন এলাকাবাসী। এর আগে স্থানীয়দের উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়াবেন না বলে অঙ্গীকার করেন ওই যুবক।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আটক যুবকের নাম রেজাউল করিম (৩৫)। তিনি মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, চুরির সময় রেজাউলকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মারধর বা পুলিশের কাছে সোপর্দ না করে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এলাকাবাসী। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করলে তাকে তওবা করানো হয় এবং ১০০ রাকাত নফল নামাজ আদায় করতে বলা হয়। নামাজ শেষে ভবিষ্যতে আর চুরি বা কোনো অপরাধে জড়াবেন না বলে অঙ্গীকার করেন তিনি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার তাকে আটক করার পর শাস্তি না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্দেশ্যেই তাকে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ঘটনার আগে পুলিশকে কেউ অবহিত করেননি। চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হয়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম কাস্টমসের গোপন সার্ভারে যেভাবে ঢুকল যুবক!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে...

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডোর আঘাতে পর্যটকদের জন্য রাখা...

নদীতীরবর্তী জায়গা ভরাটের দায়ে জরিমানা গুনলো এনসিপি নেতা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীতীরবর্তী জায়গা ভরাটের দায়ে এনসিপি নেতাকে...

চট্টগ্রামের জন্য সতকর্তা, শনিবার ছাড়া হতে পারে কাপ্তাই বাঁধের পানি

ভারী বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায়...