বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডোর আঘাতে পর্যটকদের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে টর্নেডোটি। পরে সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী হওয়া টর্নেডোতে সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে সরে যেতে ছোটাছুটি শুরু করেন।

ঘটনাটি দূর থেকে মুঠোফোনে ভিডিও ধারণ করেন কয়েকজন পর্যটক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে। তবে কোনো পর্যটক আহত হননি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...