বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জলকপাটগুলো দিয়ে পানি নিষ্কাশন শুরু করে।

প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে মোট ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। জলকপাট খোলার সময় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতেই ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কাপ্তাই বাঁধের পানি ছাড়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। শনিবার হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৪ দশমিক ৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)। হ্রদের ধারণক্ষমতা ১০৯ ফুট এবং বিপৎসীমা ১০৮ ফুট।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্রতা অব্যাহত থাকায় পানির স্তর দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রেও উৎপাদন বেড়েছে। কেন্দ্রটির পাঁচটি ইউনিটে বর্তমানে ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...