বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাক-কাভার্ডভ্যানে বাড়তি কর, দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা চট্টগ্রাম চেম্বারের

ট্রাক ও কাভার্ডভ্যানে চলতি অর্থবছরে অতিরিক্ত কর আরোপের ফলে ব্যবসায়ীদের খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্যে। মূল্যস্ফীতি ও ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর সরকারি উদ্যোগের মধ্যে পরিবহন খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

রোববার (১৯ জুলাই) চেম্বার কার্যালয়ে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধিতে আন্তঃজিলা মালামাল পরিবহন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চেম্বারের সদস্য প্রতিষ্ঠান হিসেবে এ খাতের যৌক্তিক সমস্যা সমাধানে চেম্বার কাজ করে যাবে।

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে পরিবহন খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতে যাতে কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় পরিবহন মালিকরা জানান, চলতি অর্থবছরে বিভিন্ন ধরনের ট্রাক ও কাভার্ডভ্যানে অগ্রিম আয়কর (এআইটি) উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। তাদের দাবি, অযৌক্তিক করহার বাতিল করে সব ধরনের গাড়ির আয়কর ১০ হাজার টাকা নির্ধারণ এবং ট্যাক্স টোকেনের ফি ৫০ শতাংশ কমাতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চেম্বারকে উদ্যোগ নিতে হবে।

তারা বলেন, আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের পাশাপাশি শিশুখাদ্য, ওষুধশিল্পের কাঁচামাল এবং দুর্যোগকালে সরকারি ত্রাণ পরিবহনেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...