বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা শিক্ষিকার মৃত্যু

রাঙামাটির সাজেকে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সুমন্তি চাকমা নামে এক অন্তঃসত্ত্বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন্তি চাকমা (৩০) বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সকালে সন্তান প্রসবের জন্য তিনি সিএনজি চালিত অটোরিকশা যোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে চাম্পাতলি এলাকায় পৌঁছালে ডাম্প ট্রাকটি তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি। মারা গেছে কি না খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।’

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...