চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে নতুন ফিশারীঘাট-সংলগ্ন ভেড়া মার্কেট এলাকার শিমুর কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে মাসুমা ওরফে সীমা ওরফে শিমু (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তার কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট, প্রায় ৩০০ গ্রাম ওজনের ৫০ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।
বাকলিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোহাইল, চট্টলা২৪

