মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন। অন্তর্বর্তী সরকারের পুরো সময় সাংবিধানিকভাবেই তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার পূর্ণ সহযোগিতা পেয়েছে।

রবিবার সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আমলে নেওয়ার মতো কোনো বিষয় নয়। তাছাড়া এ ধরনের কথাবার্তা বলার জন্য রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না।

মতিঝিল এলাকায় বোমা উদ্ধারের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উল্টো রথযাত্রার দিন বোমাটি পাওয়া গেলেও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর কোনো উদ্দেশ্যে এটি রাখা হয়েছিল–এমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রথযাত্রা উদ্‌যাপনে আইন প্রয়োগকারী সব সংস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বোমা পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ বছর পুলিশ সপ্তাহে ‘পুলিশ পদক’ না দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তড়িঘড়ি করে তালিকা করায় এতে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। তাই পদক প্রদান স্থগিত করা হয়েছিল। বর্তমানে ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে শিগগিরই এই পদক দেয়ার ব্যবস্থা করা হবে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন জামায়াত নেতা

ফেসবুকে মানহানিকর পোস্ট ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম...

টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: উচ্চ আদালতে রিট, দ্রুত শুনানির সম্ভাবনা

দেশের বাজারে বহুল বিক্রিত ও ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে...

আলিম পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষককে এক বছরের কারাদণ্ড: ৫ শিক্ষার্থী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আলিম পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নকল সরবরাহের...