চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি ও সাবেক ছাত্রনেতা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাদ আসর চট্টগ্রাম নগরের নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানের আগে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ
সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, “মরহুম শফিউল বারী বাবু ছিলেন একজন ত্যাগী, আদর্শবান ও কর্মীবান্ধব সংগঠক। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং দল ও দেশের প্রতি নিবেদন আমাদের জন্য অনুকরণীয়। তিনি ছিলেন আধুনিক স্বেচ্ছাসেবক দলের রূপকার। তাঁর আদর্শ ধারণ করেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “শফিউল বারী বাবুর রাজনৈতিক আদর্শ, সততা ও সাংগঠনিক চেতনা নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস। তাঁর সততা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের প্রতি আন্তরিকতা আজও আমাদের অনুপ্রাণিত করে।”
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া বলেন, “মরহুম শফিউল বারী বাবু ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, মো. আলমগীর, আরিফুর রহমান আরিফ, কামরুল হাসান, সদস্য সাজ্জাদ হোসেন, সাইফুল আলম দিপু, মো. জাহিদুল ইসলাম, আকবর হোসেন মানিক, জাকির হোসেন মিশু, মো. ইব্রাহীম, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, আলতাফ হোসেন, মো. দুলাল, সদস্য সচিব আব্দুল খালেক, আব্দুল্লাহ ফিরোজ টিপুসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাব্বির, চট্টলা২৪

