বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লিভ-ইনে থাকার পর হত্যা? ট্রলিব্যাগে মিলল নারীর লাশ

ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলার বাসিন্দা ছোটি কুমারী নামে এক গৃহবধূর মরদেহ একটি ট্রলিব্যাগের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রেমিক ঋষভ কুমার পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের আগেই ঋষভ কুমারের সঙ্গে ছোটি কুমারীর প্রেমের সম্পর্ক ছিল। প্রায় দুই বছর আগে তিনি স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান। সে সময় পরিবারের পক্ষ থেকে অপহরণ ও নিখোঁজের অভিযোগও করা হয়েছিল।

পরে জানা যায়, তারা ভারতের দামনে একটি ভাড়া বাসায় বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস করছিলেন।

সম্প্রতি একটি ট্রলিব্যাগের ভেতরে এক তরুণীর মরদেহ থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা মরদেহটি ছোটি কুমারীর বলে শনাক্ত করেন।

নিহতের পরিবারের অভিযোগ, ঋষভ কুমারই তাকে হত্যা করে পালিয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হত্যার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...