শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজে শিক্ষা সফর ও বিদায় সংবর্ধনা

উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবের আবহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা সফর ও বিদায় সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আহমদ শাহ আলমগীর। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ। বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন সম্ভাবনা ও দায়িত্ব নিয়ে নতুন পথচলার সূচনা। শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা, পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আহমদ শাহ আলমগীর বলেন, শিক্ষা সফর শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যই শিক্ষকদের সবচেয়ে বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সুলতানা রাজিয়া বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অপর্ণা রানী মজুমদার এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক নিদা আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান, নেতৃত্বগুণ, শৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা ও পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক সুজন দে ও অধ্যাপক সুজন বড়ুয়া। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কলেজজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়।

দিনব্যাপী আয়োজনে মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, ফটোসেশন, সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্রসহ বিভিন্ন কর্মসূচি ছিল। আনন্দ-উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষা সফর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...