রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দল সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। অথচ জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন এ বিষয়ে তারা কথা বলবেন।

গ্যাস সংকট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সংকট দ্রুত সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় প্রয়োজন। তাই সংকট মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। এসব কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকেরা অনেক কিছু লিখতে পারেননি। এখন তারা সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...