ঘাট শ্রমিক সংগঠনের নির্বাচন স্থগিত করে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চোধুরী জাবেদের সাম্রাজ্য বাঁচাতে মরিয়া আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। রবিবার সংবাদ সম্মেলনে সার কারখানায় শ্রমিকদের নির্বাচন বন্ধ করার অভিযোগ করেছেন বিএনপি নেতাদের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আনোয়ারার সিইউএফএল, কাফকো, ডিএপি-১, ডিএপি-২ সার কারখানা ঠিকাদার শ্রমিকদের সংগঠন রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হস্তক্ষেপ, চাঁদা দাবী, আতংক সৃষ্টি ও সংগঠনের সাধারন সম্পাদককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিএনপি নেতা লায়ন হেলাল ।
দুপুরে এই সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় )।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আজ তিন নবেম্বর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ধার্য় ছিল। কিন্তু কথিত বিএনপি নেতা লায়ন হেলাল ও মামুন খান শিল্প এলাকায় ব্যবসা ও টেন্ডারবাজির নিয়ন্ত্রনে নিতে আওয়ামী লীগের লোকজন নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু থেকে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিল্প কারখানা এলাকায় আতংক সৃষ্টি করে নির্বাচনী ব্যনার ফেস্টুন ছিড়ে ফেলে। গত বৃহস্পতিবার থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে মহড়া দিয়ে নির্বাচন বন্ধ করে দেয়া হয়। সংবাদ সম্মেলনে লায়ন হেলালের বিরুদ্ধে শ্রমিক নেতা নজরুলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান।
এ বিষয়ে জানতে লায়ন হেলাল উদ্দিনকে পাওয়া না গেলেও বিএনপি নেতা মামুন খান জানান, নির্বাচন বন্ধ করার ক্ষমতা আমাদের নেই। নির্বাচন বন্ধ করার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে।
নির্বাচন বন্ধ করার জন্য হুমকি দেয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, আমি এ ধরনের হুমকী সাথে জড়িত নই। তবে আমরা আওয়ামী লীগের দোসরমুক্ত নির্বাচন চাই।
এ সময় নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হওয়া শ্রমিকরা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী হেলালের নির্দেশে নির্বাচনী দায়িত্বে থাকা শ্রম দপ্তরের কর্মকর্তারা গিয়াস উদ্দিন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কার্তিক কুমার শীল ও শরীফ খানের মাধ্যমে শ্রমিক প্রতিনিধিদের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবি করা হয়।
এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কার্তিক কুমার শিল জানান, আজ ( ৩ নভেম্বর ) নির্বাচনের কথা ছিল কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কারনে আমরা করতে পারিনি। কোন ধরনের রাজনৈতিক চাপ জানতে চাইলে কার্তিক জানান, মুলত বিএনপি নেতা দাবি করা লায়ন হেলাল আমাদের বিভিন্নভাবে নির্বাচন বন্ধ রাখার হুমকি দিয়ে আসছে। তবে ঘুষ দাবীর বিষয়টি তিনি অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী মো রিপন, সমাজ কল্যান সম্পাদক সিদ্দিক আকন্দ, প্রচার সম্পাদক মো. হান্নানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
তথ্যমতে, উল্লিখিত সংগঠনে সদস্য সংখ্যা প্রায় আড়াইশ’ জন।

