শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান গনিসহ ৩৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে জেলায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নাটোরের পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে পাওয়া তথ্যমতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন করতে তৎপর হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে। তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...