শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি চান মোস্তাফিজ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরের গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজুর রহমান চাইছেন দলের সঙ্গে না যেতে। ইতোমধ্যে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর দরখাস্তও দিয়েছেন এই পেসার।

মোস্তাফিজ ছুটির কারণ হিসেবে উল্লেখ করেছেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকা। তবে তার ছুটির ব্যাপারে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ক্যারিবিয় সফরে বাংলাদশে টেস্ট, ওয়ানডে ও  টি-টোয়েন্টি নিয়ে পূর্ণাঙ্গ সিরিজই খেলবে। মোস্তাফিজ টেস্ট না খেলায় সেই সফরে সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য।

এরইমধ্যে টেস্ট সিরিজে খেলতে পারছে না মুশফিকুর রহীম। ১৫ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফর। ২২ ও ৩০ নভেম্বর দুটি টেস্টে। ৮, ১০ ও ১২ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে। এরপর ১৬, ১৮ ও ২০ তারিখ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...