Monday, 9 November, 2026

ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুতঃ হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে ও আওয়ামী লীগের সঙ্গে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।

রোববার রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এ সময় মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে গণজমায়েত কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।

এদিকে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে গণতন্ত্র পুনরুদ্ধার কর্মসূচিতে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। তবে তাদের কর্মসূচি প্রতিরোধে রোববার সকাল থেকেই জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয়ের আশপাশের এলাকায় সকাল থেকেই অবস্থান নিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীরা।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...