শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শুটিং সেটে গুরুতর আহত শাকিব খান

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ‘বরবাদ’ ছবির শুটিংয়ের বর্তমানে ভারতের মুম্বইয়ে রয়েছেন তিনি। শুক্রবার এই সিনেমার শুটিং চলাকালীন সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

জানা যায়, দরজায় ধাক্কা লেগে ভ্রু-র উপরে কেটে রক্তাক্ত হয়েছেন শাকিব। এই ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। তবে সেই নির্দেশ অমান্য করে আহত অবস্থাতেই রাত ১২টা পর্যন্ত শুটিং চালিয়ে যান এই অভিনেতা।

সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেন, কোনওভাবে ওই আঘাত তার চোখকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা জানতে সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করানো হয়। ফলাফল সন্তোষজনক দেখে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। ব্যথা কমানোর ওষুধও দেওয়া হয় তাকে। শাকিবের আগামী ছবির শুটিং চলছে ইলোরা স্টুডিয়োয়। হাসপাতাল থেকে সোজা সেখানেই ফেরেন নায়ক। জানান, আঘাত ততটাও গুরুতর নয়। ফলে, শুটিং করতে তার কোনও অসুবিধে নেই। শুধু সেই দিন নয়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনি পরপর টানা শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

খান/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

‘বিয়েটা আর করতে হলো না’-আর্জেন্টিনার পরাজয়ে যা বললেন পরীমণি

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার...

‘দুটি মেয়ে আছে, একটা কাজ দিন’—বাবার সেই আকুতি আজও ভোলেননি ভাগ্যশ্রী

এখন দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত তরুণ অভিনেত্রীদের একজন ভাগ্যশ্রী...

সেন্টমার্টিনে রাত্রিযাপনের সুযোগ, মানতে হবে ১২ নির্দেশনা

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে...

অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা...