Monday, 9 November, 2026

মালদহে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর

বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের দাবি অনুযায়ী গত ২ নভেম্বর ওই ছাত্রলীগ নেতাকে মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার কাছে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম ফয়জল আহমেদ। তিনি বাংলাদেশের রাজশাহী জেলার নহাটা থানার বাসিন্দা। ভারতীয় পুলিশ জানিয়েছে, ফয়জল ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালেয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। তবে তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ২ নভেম্বর দুপুরে হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্তে টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মাঝখান দিয়ে উন্মুক্ত সীমান্তপথে ওই যুবক ভারতে প্রবেশ করে। তখন সেখানে টহলরত বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তাকে গ্রেপ্তার করেন। সেদিন বিকেলে তাকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরের দিন পুলিশ তাকে কোর্টে হাজির করিয়ে বিচারকের নির্দেশে প্রথমে তিন দিন ও পরে, বুধবার পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ফয়জল দাবি করেছেন বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে তিনি প্রায় দু’মাস সে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন।

খান/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...