শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশী ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করতে বিসিবিকে চিঠি

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করার অভিযোগ অনেক পুরনো। এ নিয়ে বিসিবিকে নানা উদ্যোগ নিতে হয়েছে একাধিকবার। তবে এখনো বিদেশি ক্রিকেটারদের বকেয়া বাকি রয়েছে। সেই বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বিপিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট এসোসিয়েশন (ডব্লিউসিএ)। এ ব্যাপারে ইতিমধ্যেই তারা একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাট বলেন, ‘বিপিএলের গত আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ও বিলম্বে পাওয়ার ব্যাপারে উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ এসেছে আমাদের কাছে এবং এর বেশির ভাগই এখনো মীমাংসিত হয়নি। আমাদের খেলায় এটি একটি চলমান বিস্তৃত সমস্যা এবং এই ধরনের সমস্যার অভিযোগ এখনো পাওয়া যাচ্ছে, যা হতাশাজনক। খেলাটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এ সমস্যার সমাধানে এগিয়ে আসার জন্য আমরা ধারাবাহিকভাবে আহ্বান জানাচ্ছি এবং তারা যেন খেলোয়াড়দের প্রাপ্য অর্থ দ্রুত পরিশোধের নিশ্চয়তা দেন। ’

গত বিপিএলে পারিশ্রমিক ইস্যু নিয়ে অন্তত ১৫ জন ক্রিকেটার অভিযোগ জানান। যার পরিমাণ প্রায় আড়াই লাখ মার্কিন ডলারের মতো। অন্যদিকে একটি ফ্র্যাঞ্চাইজি আছে যারা এবারের আসরে অংশ নিচ্ছে না, তারা প্রায় এক লাখ ডলারের মতো বকেয়া রেখে গেছে।

পারিশ্রমিক ইস্যুটি নিয়ে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সচিব নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সেই সমস্যাটি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবি’র প্রধান নির্বাহী বিষয়টি দেখছেন এবং তিনিই সঠিক উত্তর দিতে পারবেন এর। তবে ডব্লিউসিএ’র চিঠির বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় কাজ করা হচ্ছে।’

আর ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পল জানান, ১৫ জন ক্রিকেটারের মধ্যে ১২ জনের বকেয়া পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তিনি বলেন, ‘তিনটি ফ্র্যাঞ্চাইজি থেকে তিনজন ক্রিকেটার আছেন যারা এখনো পারিশ্রমিক পাননি। তবে আমরা আশা করছি, দ্রুতই নিজেদের পারিশ্রমিক পাবেন তারা। ’

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম...

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি: এফবিআইয়ের গোপন নথি ফাঁস

  বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। কিন্তু মাঠের...