শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এ দেশের চারদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই: আসিফ নজরুল

এ দেশের চারদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই বলে মন্তব্য করে আর কোনো দেশ যাতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে জঙ্গি হামলায় নিহত দুই বিচারকের স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

এ সময় আসিফ নজরুল ২০০৫ সালে ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত দুই বিচারপতি জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদকে স্মরণ করেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় ড. আসিফ নজরুল আরও বলেন, ‘কোনভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না। এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়।’

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...