শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগে মামলায় দুজনকে গ্রেপ্তার, ২ লাখ ৪০ হাজার টাকা ও টেক্সি উদ্ধার

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন হালিশহরের মো. হাসান আলীর ছেলে মো. নাছির (৪২) এবং মৃত আইয়ুব আলীর ছেলে মো. ইমরান হোসেন (৫৮)। গতকাল রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ লাখ সাড়ে ৪০ হাজার টাকা ও একটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর রাতে একজন ব্যবসায়ী চান্দগাঁও রাস্তার মাথা থেকে তার বাড়ির উদ্দেশ্য একটি সিএনজি টেক্সিতে উঠেন। পরে সিএনজিতে রাখা তার ব্যাগটি না নিয়ে ভুলবশত নেমে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজির পর টেক্সির সন্ধান মিললেও গাড়িতে থাকা ব্যাগটি পাওয়া যায়নি। ওই ব্যাগে ব্যবসায়ীর নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও জমি সংক্রান্ত কিছু কাগজ ছিল। এ ঘটনায় ওই ব্যবসায়ী চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...