কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সঙ্গে নিয়ে এ সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে। খরচগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজস্ব আদায় না করতে পারলে ব্যয় করা যাবে না। সরকারের ওপর চাপ রয়েছে। যে সব প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলছে বা অহেতুক নেয়া হয়েছে ও মাত্র শুরু হয়েছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয়, এসব প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
খান\চট্টলা২৪

