শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়া পাচারকালে টেকনাফ থেকে রোহিঙ্গাসহ ৩১ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র‍্যাব। এরমধ্যে ২৭ জন রোহিঙ্গা ও চারজন বাঙালি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)।

রোববার (১৭ নভেম্বর) দিন রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

হোয়াইক্যং র‍্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাঙালিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...