শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আগ্রাবাদে আগুনে পুড়ল ছয় বসতঘর

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বেপারী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি কাচা-পাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সা‌র্ভিসের ২টি ইউ‌নিটের চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই তথ্য নি‌শ্চিত করে আগ্রাবাদ ফায়ার সা‌র্ভিস স্টেশন অ‌ফিসার ডলার ত্রিপুরা বলেন, বিদ্যুতের শর্ট সা‌র্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘটনায় ৬টি কাচা-পাকা ঘর বসতঘর পুড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষ‌তির প‌রিমার ৪ লাখ টাকার মতো। উদ্ধারের প‌রিমাণ ২০ লাখ টাকা।
খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...