শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে সালমান এফ রহমানসহ ভাই–ছেলের নামে মামলা

চট্টগ্রামে সালমান এফ রহমানসহ তিনজনের নামে প্রতারণা মামলা করেছেন এক ব্যবসায়ী। আজ বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন মাহবুব রানা নামের এক ব্যবসায়ী । আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ উল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর দুই আসামি হলেন সালমান এফ রহমানের ভাই সোহেল এফ রহমান ও ছেলে শায়ন এফ রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১০ সালে সালমান এফ রহমান ও বাকি দুই আসামির মালিকানাধীন প্রতিষ্ঠান জিএমজি এয়ারলাইনসের শেয়ার কেনার জন্য বাদী ২৫ লাখ টাকা পে–অর্ডার করেন। আসামিরা এর পরিপ্রেক্ষিতে একটি সনদও দেন। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, প্লেসমেন্ট শেয়ার বিক্রির পর কোম্পানির নামে আইপিও লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করে সিকিউরিটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে বেচাকেনা হয়। মামলার আসামিরা শেয়ারবাজারের নিয়ম মানেননি। সিকিউরিটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত না হয়ে তাঁরা গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ব্যাংক হিসাব অনুযায়ী বাদী ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার ৫৬৩ টাকা পাওনা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...