শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় জেলা পরিষদের জায়গা থেকে আ. লীগ কার্যালয় উচ্ছেদ

প্রায় এক যুগ আগে কক্সবাজার জেলা পরিষদের জায়গায় নির্মিত চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিনের নেতৃত্বে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করা হয়।

ইউনিয়নের ছিকলঘাট স্টেশনে চালানো এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, থানার একদল পুলিশসহ বেশকিছু শ্রমিক। এ সময় বুলডোজার চালিয়ে নিমিষেই গুঁড়িয়ে দেওয়া হয় লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ জায়গা দখলমুক্ত করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

খান\চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...