শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্যারিস্টার সুমন আরো দুই দিনের রিমান্ডে মঞ্জুর!

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হককে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করেন। এ সময় জনতা সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছুড়ে মারেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নুরুল ইসলাম চৌধুরী বলেন,গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে মামলা হয়।গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

এদিকে ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এ সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।

ব্যারিস্টার সুমনের আইনজীবী মো. সহিদুল ইসলাম বলেন, ব্যারিস্টার সুমনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা আদালতকে বলেছি ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। এ মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...