Monday, 9 November, 2026

পাহাড়তলীতে ৫ কেজি গাঁজাসহ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করল পুলিশ

চট্টগ্রামের পাহাড়তলীতে ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) পাহাড়তলীর দুলালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক (৪২) কুমিল্লার শাকপুরের মৃত মোবারক হোসেনের ছেলে। তিনি চট্টগ্রামের বায়োজিদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক কথিত সাংবাদিক।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে- এসব গাঁজা সে সীতাকুণ্ডের কালুশাহ মাজার এলাকা থেকে পতেঙ্গায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...