শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পারকিতে ছিনতাই করে পালানোর সময় আটক ১

আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পর্যটকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মো. ইমন (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনা সদস্য সুফিয়ান ও তার বন্ধুরা পারকি সৈকত থেকে ফেরার পথে ছিনতাইকারীরা তাদের আটকিয়ে মারধর করে আনুমানিক ২৯ হাজার টাকা ও ৩টি হেলমেট নিয়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় ইমন নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলেন তারা।

এ সময় ছিনতাইকারী দলের অন্য সদস্য মো. মামুন, আলমগীর, রাশেদ, হেলাল, ওলি ও মহিউদ্দিন পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম অভিযুক্ত ছিনতাইকারী ইমন কে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় লাইসেন্স বিহীন ১টি সিএনজি ও ১টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...