শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বন্দর স্বেচ্ছাসেবক লীগ নেতা নান্টু ভারত সীমান্তে গ্রেপ্তার

ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে স্ত্রীসহ আটক হয়েছেন নান্টু কুমার কর নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে দায়িত্বরত বিজিবি-৬০ ব্যাটালিয়ন স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেপ্তার নান্টু চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা।

বিকেলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি নান্টু কর কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদের আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...