বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ৪৪ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার উৎস সরকার নামের এক শিক্ষার্থী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এ মামলা করেছেন।

মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন। মামলার বাদী উৎস সরকার রাজাবাড়ী সদর উপজেলার বাবলু সরকারের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন রাজবাড়ী জেলা শাখার সক্রিয় সদস্য।

মামলার আসামিরা হলেন-রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, দক্ষিণ ভবানীপুর গ্রামের জামাল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, শরীফ, সুমন, স্বাধীন, অনিক, আজো, শরীফ, সুমন শেখ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান, পৌর স্বেচ্ছাসেবক লীগের ইফতি হক সৌরভ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, মাসুদ রানা মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা গৌতম, মিতুল, শেখ মো. আবির, নাহিদ, ছাত্রলীগ নেতা ফাইজুর রহমান নিলয়, আতাহার, ফাহিম, রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, সুনাই সরদার, মো. রমজান আলী রনো, ফরিদ, নিপু, মমিন, মোহাম্মদ করিম, সোহেল মোল্লা, পারভেজ মোল্লা, আরজুন শেখ, রমজান শেখ, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর, হান্নান সরদার, মো. আব্দুল রাজ্জাক, সদর উপজেলা ছাত্রলীগ নেতা পিংকন, রেজওয়ান, ছাত্রলীগ নেতা তমাল, বাণীবহ ইমরান ছাত্রলীগ সভাপতি রাব্বি, রব্বানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়াও আরও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

বিশ বছর আগে রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুক না পেয়ে স্ত্রী...

ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছরের জামাল মোল্লার ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল...