শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চেসিস নাম্বর পরিবর্তন করে চোরাই বাইক বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ৪

কক্সবাজার জেলায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ। এ সময় চার চোরকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল- মো. জিয়াউদ্দিন প্রকাশ পিয়ারু (২৫), তার দেওয়া তথ্যমতে কক্সবাজার জেলার চকরিয়া থেকে হাসানুর রহমান ইমন (১৬), মো. রবিউল হাসান হৃদয় (২৬) ও আবুল হাসেম (৩৫)।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোডে অবস্থিত একটি ভবনের নিচতলার গ্যারেজ থেকে সিইপিজেডের কমপেক্স বিডি লি. নামক কারখানার কর্মী আনসার উদ্দিনের চুরি যাওয়া ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল গতকাল কক্সবাজার জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় চোরচক্রের চার সক্রিয় সদস্যকে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, গ্রেপ্তারদের হেফাজত থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এই তিনজন আসামি জিয়াউদ্দিনের নিকট থেকে মোটরসাইকেলটি ক্রয় করে ইঞ্জিন ও চেসিস ঘষামাজা করে পরবর্তী ক্রেতার নিকট বিক্রয়ের জন্য প্রস্তুত করে।

 

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...