Monday, 9 November, 2026

টেকনাফ সমুদ্রে নিখোঁজ সেই ২ মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫নভেম্বর) টেকনাফ সমুদ্র সৈকতের তুলাতলী পয়েন্টে মঞ্জুরুল ইসলাম (১২) এর মরদেহ এবং ভোর ৫টার দিকে মো. বাবুল (১০) এর মরদেহ লম্বরী পয়েন্ট থেকে উদ্ধার করে স্বজনরা।

এর আগে গতকাল সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছিল।

নিহতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন বলেন টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...