শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানি মঙ্গলবার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের ওপর শুনানি হবে আগামী মঙ্গলবার। রবিবার বেলা ১২ টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে মহানগর আদালতের এক কর্মকর্তা জানান, বুধবার ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ছিল। আজ আদালতের কার্যক্রম শুরু হলে শুনানি বিষয়ে দিন ধার্য হয়। আগামী ৩ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ । প্রায় তিনঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

সেদিন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এরপর  পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় তিনটি মামলা হয়। আর আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় তিন দিন পর নিহতের পিতা বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পাশাপাশি আলিফের ভাই খানে আলম বাদি হয়ে যানবাহন ভাংচুর ও হামলার ঘটনায় ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন কোতোয়ালী থানায়।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...