সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের উপজেলা সন্দ্বীপের মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদের প্রকাশ পারভেজকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি পারভেজ সন্দ্বীপের সারিকাইত ইউনিউয়নের সাতঘরিয়া গ্রামের মৃত সুলতার আহম্মেদের ছেলে।
সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আসামীকে শিবের হাট বাজার হতে গ্রেফতার করা হয়।আসামী সন্দ্বীপ থানার জিআর মামলা নং ৯৩/২১ ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৯(ক) ধারার পলাতক আসামী।বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের সাজা ও ১০০০ টাকা জরিমানা করেন।
ইমন/চট্টলা২৪

