শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম মহানগর বিএনপির সব সাংগঠনিক থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ১৫টি সাংগঠনিক থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সবগুলো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর একটি রেস্টুরেন্টে নগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি বিলুপ্তের ঘোষণা দেন দলের আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদুল্লাহ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলকে তৃনমূল সুসংগঠিত করার গুরু দায়িত্ব তারই আলোকে আজকে আমরা মিলিত হয়ে মেয়াদ উত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। ‘

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মহানগর বিএনপি আহবায়ক এরশাদউল্লাহ বলেন, ‘ বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে। ‘

এই সংবাদ সম্মেলনে ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং আমাদের জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে বলা হয়  বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র।

পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্ববান জানান চট্টগ্রাম মহানগর  বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ন আহবায়ক আহমেদুল আলম রাসেল, শওকত আজম খাজাসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের  ৭ই জুলাই এরশাদুল্লাহ’কে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। পরবর্তীতে ৪ঠা নভেম্বর  ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...